বাংলাদেশে প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারীর মৃ'ত্যু
বাংলাদেশে প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারীর মৃ'ত্যু বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হওয়া ৩০ বছর বয়সী সানজিদা আক্তার ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার জানিয়েছেন, তার মৃত্যু এইচএমপিভি ভাইরাসের কারণে নয়। তিনি স্থূলতা, কিডনি জটিলতা এবং অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন, যা মৃত্যুর মূল কারণ হতে পারে। আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০১৭ সাল থেকেই এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি রয়েছে এবং ২০২৪ সালে এই ভাইরাসে দুজন আক্রান্ত শনাক্ত হন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস সাধারণত শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে। স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে এবং শ্বাসযন্ত্রের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।